• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

পিরোজপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

পিরোজপুর প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৬, ১০:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

পিরোজপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং ১১টি মাদরাসা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। অল্পসংখ্যক পরীক্ষার্থী, শিক্ষক সংকট ও অনিয়মিত পাঠদানসহ নানা কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া জেলার ১১টি মাদরাসা থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

অন্যদিকে, নেছারাবাদ উপজেলার সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮ জন, কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন এবং শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এক অকৃতকার্য শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, সন্তানকে চার-পাঁচটি বিষয়ে প্রাইভেট পড়ানো হলেও বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হতো না। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি হয়ে যেত। কোনো কোনো দিন শিক্ষক না থাকায় শিক্ষার্থীরাও বিদ্যালয় থেকে চলে আসত।

একই বিদ্যালয়ের এক অকৃতকার্য শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গণিত ও ইংরেজির শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয়নি। অনেক সময় অল্প সময় ক্লাস করিয়েই ছুটি দেওয়া হতো।

কদমতলা ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন বলেন, শিক্ষকরা আরও সচেতন ও দায়িত্বশীল হলে ফলাফল ভালো হতে পারত। একটি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করা কোনোভাবেই কাম্য নয়।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস বলেন, পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের আটজন পরীক্ষার্থীর কেউই পাস করেনি। এ ছাড়া সদর উপজেলার ভোরা দাখিল মাদরাসাসহ জেলার আরও ১১টি মাদরাসায় কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে গণিত ও ইংরেজির শিক্ষক ছিল না। পাশাপাশি অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাস না করায় ফলাফল বিপর্যয় হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএম/

  • ১২ প্রতিষ্ঠানে
  • পাস করেনি
  • পিরোজপুর
এ সম্পর্কিত আরও খবর
১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে কেউ পাস করেনি মাগুরা মাদ্রাসায়
১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে কেউ পাস করেনি মাগুরা মাদ্রাসায়
জামালপুরে ৩ প্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
জামালপুরে ৩ প্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাস করেনি
পিরোজপুরে এসএসসিতে ৮ পরীক্ষার্থীর কেউই পাস করেনি
পিরোজপুরে এসএসসিতে ৮ পরীক্ষার্থীর কেউই পাস করেনি
সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।